অনলাইন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রহরেউচ্ছসিত শিশুরা বইমেলায় শেষ শিশু

একুশে বইমেলা ঘিরে শুক্র ও শনিবার জুড়ে খুদে শিশুদের জন্য বিশেষ আয়োজন-শিশুপ্রহর। সেই শিশুপ্রহর শেষ হবে আগামীকাল শনিবার। আজ ছিলো শেষ শুক্রবার। মেলায় শিশুদের আকর্ষণের বিষয় ছিলো পুতুল নাচ, বায়োস্কোপ, চিত্রাঙ্কন। রঙিন পুতুল নাচ আর তাদের গল্প বলায় মুগ্ধ ছিলো শিশুরা।

এবারের মেলায় শিশুদের বইয়ের চাহিদায় ছিলো কার্টুন, উপন্যাস, গোয়েন্দা, সায়েন্স ফিকশনের মতো গল্পের বই।

এ বিষয়ে অভিভাবকরা বলছেন, মোবাইল ফোনের স্ক্রিন থেকে দূরে রেখে শিশুকে বইয়ের সাথে পরিচয় করানোর জন্য এই বইমেলা খুবই কার্যকর।

একদম ভিন্ন আবহে হচ্ছে এবারের বইমেলা। সঠিক সময়ে বইমেলা শুরু না হওয়ায় মেলার সময়টা অনেক কম। তারপরও মেলায় খুদে শিশুদের জন্য তৈরি করা হয়েছে আলাদা একটি কর্নার। সেখানে চলছে বায়োস্কোপ, পুতুল নাচ। রঙিন পুতুল নড়ছে, আর বলছে গল্প-গান।

শিশুদের পাশাপাশি অভিভাবকদের চোখে একরাশ বিস্ময়, মুখে উচ্ছ্বাস। যেন সারা বছরের ক্লান্তি ,লেখাপড়ার চাপ, মায়ের বকুনি ভুলিয়ে দিয়েছে ছোট্ট সোনামণিদের।

আরও পড়ুন  উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাজ্যে বিনামূল্যে

রমজানের জন্য বইমেলা কিছুটা দেরিতে শুরু হলেও বেলা গড়ার সাথে সাথে শিশুপ্রহরে শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুতুল নাচ, বায়োস্কোপ দেখা শেষে বইয়ের স্টলে এসে কার্টুন, উপন্যাস, গোয়েন্দা, সায়েন্স ফিকশনের মতো গল্পের বই কেনার ভিড় দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০