অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের বেলা পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

পেট্রোল পাম্প মালিকরা ‘দুষ্টু ছেলেদের বিশৃঙ্খলার ভয়ে’ রাতের বেলায় পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে চান।

ছোট যানবাহনের এই জ্বালানি বিক্রির জন্য তারা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণের প্রস্তাব করেছেন সরকারের কাছে। তবে ডিজেল বিক্রি চলবে নিরিবচ্ছিন্নভাবে।

এছাড়া ট্যাংক লরির চেম্বার ভর্তি করে তেল দেওয়া, মনিটরিং ব্যবস্থা জোরদার করাসহ নিরাপত্তার দাবিও জানিয়েছেন পাম্প মালিকরা।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তেল থাকা অবস্থায় পাম্পে বিক্রি বন্ধ রাখা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন পাম্প মালিক নেতারা।

সংগঠনটির সভাপতি নাজমুল হক সংবাদ সম্মেলনের শুরুতেই বলেন, “বর্তমান জ্বালানি তেলের পরিস্থিতিতে আমাদের অনৈতিক ক্ষুধা দূর না হলে সংকট কাটবে না।”

সুনির্দিষ্ট কয়েকটি দাবি ও প্রস্তাব সংবাদ সম্মেলনে তুলে ধরেন নাজমুল হক। সেগুলো হল–

• পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

• বাস্তবতার নিরিখে পর্যাপ্ত তেল সরবরাহ করতে হবে।

• বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতাদের ধৈর্য ধারণ করতে হবে।

• পেট্রোল পাম্পের ট্যাংক শূন্য হয়ে গেলে তেল নিতে হুমড়ি খেয়ে পরা থেকে বিরত থাকতে হবে।

• পেট্রোল ও অকটেন বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।

আরও পড়ুন  পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন মাদক

• ট্রাঙ্ক লরির ধারণক্ষমতা সাড়ে চার হাজার লিটার, সে অনুযায়ী তেল সরবরাহ করতে হবে।

• সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

• অযথা পেট্রোল পাম্পে হামলা ও পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষারোপ করা যাবে না।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পেট্রোল-অকটেন বিক্রির সময়সীমা চাওয়ার কারণ ব্যাখ্যা করে নাজমুল হক বলেন, “রাতের বেলায় দুষ্টু ছেলে, শয়তান লোকজনের আমদানি বেশি হয়। সে কারণে রাতের বেলায় শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। তাই আমরা বলছি রাতের বেলায় পেট্রোল-অকটেন দেওয়া যাবে না।

“তবে হাইওয়েসহ সারা দেশের পাম্পগুলোতে ডিজেল সরবরাহ নিরবচ্ছিন্নভাবে করা হবে, যাতে আমজনতার বাস-ট্রাকের চলতে কোনো সমস্যা না হয়।”

তেল পাম্পের সময়সূচি নিয়ে প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, “সারা পৃথিবীতেই এখন সময়সূচি মেনে তেল বিক্রি করা হচ্ছে। অনেক দেশ পাবলিক পরিবহন ফ্রি করে দিয়েছে, যাতে মানুষ তেল পাম্পে ভিড় না করে। এখন রাত ২টা-৩টার সময় যদি তেল পাম্পে হামলা করে বসে, আগুন দিয়ে দেয়, তাহলে কে সামাল দেবে বলেন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০