অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর রাষ্ট্রপতির অভিশংসন দাবি, না হলে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) অভিশংসন জরুরি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যথায় আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে   এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি এখানে এসেছেন। মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছেন। আমরা সরকারকে দ্রুত জানাব কোনো নয়ছয় না করে রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো বিকল্প নেই। যদি তা না করা হয়, তাহলে আমাদের আবার আন্দোলনে যেতে হবে।

বিজ্ঞাপন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যান্টনমেন্টে গিয়েছিল। যদি বিপ্লবী সরকার হতো, তাহলে কেন তারা সেখানে গেল? তাদের এই পদক্ষেপের কারণেই তখন ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি।

আরও পড়ুন  সাতক্ষীরায় ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

 

‘১৭ বছরের স্বপ্ন এই দিন দেখব, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ’
ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে এবং নতুন শপথ নিতে জাতীয় ঈদগাহে এসেছি। আমরা চাই শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত হোক। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারও আমরা পেতে চাই।

আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আমরা কয়েক দিন ধৈর্য ধরছি। সবকিছু সচল হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো, ইনশা আল্লাহ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিমরিন লুবাবার বিয়ে নিয়ে কানাঘুষা

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম, বাজেটে ভর্তুকি বাড়বে কত?

ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক হাসপাতালে তিন দিনে ৫ শিশুর মৃত্যু, রংপুরে বাড়ছে হামের প্রকোপ

রাজধানীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

ফিরিয়ে আনা হলো বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা

চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বাংলাদেশ

কয়েকশ প্রার্থীর চাপে হিমশিম বিএনপি

১০

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: জামায়াত আমির

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১২

বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

১৩

শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

১৪

ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল বৃদ্ধের

১৫

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৬

দেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ

১৭

রাতের বেলা পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

১৮

সেই তাজু বললেন, ভিডিও করি পরিবারের দুঃখ কষ্ট ভুলতে

১৯

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

২০