অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ৩

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি, অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মূলত, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে জেলা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর, লুটপাটসহ নানা অভিযোগ এনে হাবিবুর রহমান হাবিব গ্রুপের সমর্থকেরা সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল বেড় করে।

একই সময় মেহেদী হাসানের কর্মী সমর্থকেরা রেলগেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রেলগেট এলাকায় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ব্যাপারে জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারা পুলিশের সহায়তায় একতরফাভাবে আমার সমর্থকদের উপর হামলা করেছে,গুলি চালিয়েছে ও আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে।

আরও পড়ুন  সন্তানদের 'এতিম করতে চান না' বাবা,তাই ছাড়লেন দেশ

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, উভয় গ্রুপ শহরে মিছিল বেড় করে। প্রশাসনের সাথে কথা ছিল হাবিব গ্রুপের সমর্থকেরা থানার সামনে থেকে ঘুরে চলে যাবে। মিছিলটি থানার সামনে আসলে পুলিশ হাবিব সমর্খকদের বাঁধা দেয়। তারা বাঁধা উপেক্ষা করে রেল গেটের দিকে চলে আসে। রেল গেট এলাকায় আমাদের লোকদের লক্ষ্য করে তারা প্রথমে গুলি চালায় এ সময় আমার সমর্থকেরা আত্বরক্ষাত্বে রেল লাইলের পাথর নিক্ষেপ করে তাদের প্রতিহত করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনার সাথে সাথে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০