অনলাইন ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে হাজিরা দিলেন সাবেক জবি শিক্ষার্থী বাসিত

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিচ্ছেন সাবেক জবি শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত | ছবি : কালবেলা
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিচ্ছেন সাবেক জবি শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত | ছবি : কালবেলা

সারা দেশে পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশের মধ্যেও আদালতে হাজিরা দিতে হয়েছে সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের চতুর্থ দিনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর অস্ত্র, বিস্ফোরণ ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় প্রধান আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ১৭ অক্টোবর রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তৎকালীন গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে দুদিন গুম করে রাখে এবং বিভিন্ন স্থানে নিয়ে ক্রসফায়ার করার অপচেষ্টা চালানোর পর তৃতীয় দিন তাকে আদালতে উপস্থাপন করে।

অভিযোগ অনুযায়ী, আটক করার পর দুদিন তাকে গোপনে আটকে রাখা হয় এবং পরে আদালতে উপস্থাপন করা হয়। এসব মামলায় তিনি প্রায় ১১ মাস কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলাগুলোর বিচার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

আরও পড়ুন  জ্বালানি সংকট কি কৃত্রিম

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আহমেদ রাহাত দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাসিতের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণেই তাকে বড় বড় মামলায় জড়ানো হয়েছে।

ঈদের আনন্দের সময় পরিবার-পরিজনের সঙ্গে না থেকে আদালতে হাজিরা দিতে হওয়ায় বিষয়টি সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিমরিন লুবাবার বিয়ে নিয়ে কানাঘুষা

চার দিনের সফর শেষে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম, বাজেটে ভর্তুকি বাড়বে কত?

ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক হাসপাতালে তিন দিনে ৫ শিশুর মৃত্যু, রংপুরে বাড়ছে হামের প্রকোপ

রাজধানীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

ফিরিয়ে আনা হলো বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা

চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বাংলাদেশ

কয়েকশ প্রার্থীর চাপে হিমশিম বিএনপি

১০

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: জামায়াত আমির

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১২

বিরোধীদলীয় নেতার এপিএস হলেন নজরুল ইসলাম

১৩

শাপলা চত্বরে হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

১৪

ফুয়েল কার্ড নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল বৃদ্ধের

১৫

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৬

দেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ

১৭

রাতের বেলা পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চান পাম্প মালিকরা

১৮

সেই তাজু বললেন, ভিডিও করি পরিবারের দুঃখ কষ্ট ভুলতে

১৯

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

২০