অনলাইন ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ৬:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সপ্তাহে ৩ দিন অফিস’ ভুয়া আদেশ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে মাত্র তিন দিন সরকারি অফিস চালুর যে আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি স্মারকপত্র সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যার নম্বর উল্লেখ করা হয়েছে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।

আরও পড়ুন  শনিবার সাধারণ ছুটি: কারা পাবেন, কারা পাবেন না

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া ওই নথির কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তাই এ ধরনের গুজবে কান না দিতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এমআইএইচ/এএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১০

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১১

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১২

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৩

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৪

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৬

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

১৭

সরকার পক্ষ কী কী অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে, জানালেন হাসনাত

১৮

সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ

১৯

গুজব কারা ছড়াচ্ছেন জানালেন আবিদ নিজেই

২০