
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। এ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
এদিন, সাধারণ ছুটির আওতায় থাকবেন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন