
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে আগুন লাগে।
পরবর্তীকালে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমের কাছে এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তিনি আরও জানান, সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে পুড়ে গেছে বাজারের ৩০ থেকে ৩৫টি দোকান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মন্তব্য করুন