অনলাইন ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে সেনা পাঠাবে বাংলাদেশ ও সৌদি?

রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান নিয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এমনকি যুদ্ধ কিভাবে থামতে পারে, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়েও চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতি হলে দুই দেশের মাঝখানে গড়ে উঠতে পারে একটি বাফার জোন, আর সেটির নিরাপত্তা তত্ত্বাবধানে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, বাফার জোনের স্থিতিশীলতা নিশ্চিত করতে সেখানে মোতায়েন করা হতে পারে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সেনা। আলোচনায় আছে সৌদি আরব ও বাংলাদেশসহ একাধিক দেশের নাম।

প্রতিবেদনে বলা হয়, পরিকল্পিত বাফার জোন হবে একটি বৃহৎ নিরস্ত্রীকরণ এলাকা, যাতে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানো যায়। সৌদি কিংবা বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ সেই নিরাপত্তা জোরদার করবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা।

তবে জটিল বাস্তবতায় যুদ্ধ থামার কোনো দ্রুত সম্ভাবনা দেখা যাচ্ছে না। আলাস্কায় গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠক করলেও মস্কো এখনো শান্তিচুক্তির কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়েও অনাগ্রহ দেখাচ্ছেন পুতিন। এতে হতাশা বাড়ছে ট্রাম্পের ভেতরে।

বাফার জোন আসলে কী? এটি হলো সংঘাতপূর্ণ দুই অঞ্চলের মাঝখানে গড়ে ওঠা একধরনের নিরপেক্ষ বা নিয়ন্ত্রিত এলাকা। উদ্দেশ্য একটাই—উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ প্রতিরোধ করা।

এর আগে আগস্টে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, যে কোনো শান্তিচুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেবে। বৈঠকের পর জেলেনস্কি একে তার মতে “সেরা বৈঠক” আখ্যা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, বরং নিরাপত্তা নিশ্চয়তারও অংশীদার হবে— এটি ইউক্রেনের জন্য বড় অগ্রগতি।

আরও পড়ুন  বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

যদিও সহায়তার ধরন তখন খোলাসা হয়নি। পরে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৯০ বিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ দেবে। এর মধ্যে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র অন্তর্ভুক্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোনও কিনবে।

চলতি সপ্তাহে আবারও আলাস্কায় ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষার প্রথম সারিতে থাকবে, তবে যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে যথেষ্ট সহায়তা করবে।

জেলেনস্কি এ সময় আবারও জানান, ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত। তবে ভূখণ্ড বিনিময়ের মতো সংবেদনশীল ইস্যু সরাসরি তার ও পুতিনের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০