অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রের বাইরে বসছে এলইডি স্ক্রিন, ভোটগণনা দেখা যাবে সরাসরি

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিনব এক পন্থা বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন। ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে এই জায়ান্ট স্ক্রিনে।

গত রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে। একজন ভোটারকে দিতে হবে সব মিলিয়ে ৪১টি ভোট। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ভোট যাবে ২৮টি, হল সংসদে ১৩টি পদে ভোট দিতে হবে সবাইকে।

আরও পড়ুন  ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে কেন্দ্রে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০