অনলাইন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“ঝুলে গেল আদালতের রায় : খুলনায় নতুন ওএমএস ডিলার বহাল!”

খুলনা প্রতিনিধি

উচ্চ আদালতের আদেশ উপেক্ষার অভিযোগ উঠলেও খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের দপ্তর থেকে অফিসিয়াল কাগজপত্র না পৌঁছানো পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

চলতি মাসের ৪ সেপ্টেম্বর খুলনা মহানগরের ওএমএস ডিলার হুমায়ুন আলী এবং যশোর পৌরসভার আরও আটজন ডিলার বাদী হয়ে (মামলা নং ১০১১৪/২০২৫) হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এ প্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার আগামী তিন মাসের জন্য খুলনা মহানগর ও যশোর পৌরসভায় নবনিযুক্ত ওএমএস ডিলারদের নিয়োগ স্থগিত ও বাতিলের আদেশ দেন এবং পুরোনো ডিলারদের লাইসেন্স নবায়নের নির্দেশ দেন।

তবে অভিযোগ রয়েছে, ৪ সেপ্টেম্বর আদেশ জারি হলেও খুলনা খাদ্য বিভাগ এখনো তা বাস্তবায়ন করেনি। লাইসেন্স নবায়ন না হওয়া সাবেক ডিলাররা জানিয়েছেন, সকল ডিলারদের পক্ষে মো. খালিদ হোসেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি একাধিকবার অফিস ও ফোনে পাওয়া যাননি।

আরও পড়ুন  গফরগাঁওয়ে রেললাইনে আগুন দিলেন বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান সাংবাদিকদের বলেন, “সরকারি দপ্তর থেকে ডাক বিভাগের গ্যারান্টেড পোস্ট (জিইপি) মাধ্যমে অফিসিয়াল কাগজ না আসা পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। কাগজ এলে দপ্তরের নিয়ম অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আইনগত ও নীতিগত দিকগুলো আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও বিভাগীয় কমিশনার দেখে থাকেন।”

অন্যদিকে, পুরোনো ডিলারদের পক্ষে মো. খালিদ হোসেনসহ অন্যরা গত ১১ সেপ্টেম্বর আদালতের আদেশের কপি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দিয়েছেন। তাদের অভিযোগ, আদালতের আদেশের কপি জমা দেওয়ার পরও নতুন ডিলারদের চালান ও ডিওতে নিয়মিত স্বাক্ষর করছেন সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকির হোসেন, যা তারা বেআইনি দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০