অনলাইন ডেস্ক
৪ অগাস্ট ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট: ৪২,০০০ টাকা জরিমানা, ৪ মোটরসাইকেল জব্দ


‎মোঃ আরিফ, পাথরঘাটা (বরগুনা) উপজেলা প্রতিনিধি

‎পাথরঘাটায় মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ছিল নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার ৩ আগষ্ট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভার গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), এর নেতৃত্বে নৌবাহিনীর ১৪ সদস্যের একটি দলের সাথে পাথরঘাটা ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথভাবে চেকপোস্ট পরিচালনায় অংশ নেন।

‎চেকপোস্ট চলাকালে মোট ১৮০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি মোটরসাইকেলের চালকের কাছে যথাযথ কাগজপত্র বা হেলমেট না থাকায় মোট ৪২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎চেকপোস্ট চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো সময় এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
আরও পড়ুন  বেলাবোতে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০