অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের সঙ্গে গোলাগুলি, তিন পুলিশসহ আহত ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় প্রবাহিত মেঘনা নদীতে পুলিশ ও নৌ-চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ গোলাগুলি ও টেঁটাবিদ্ধের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে বারদীর নুনেরটেক এলাকায় বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করার সময় এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ২ চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ চক্র বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও বারেকের নেতৃত্বে টিটু ও মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, রাম দা নিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি শুরু করে।

চাঁদা দিতে অস্বীকার করায় এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের এক বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় পুলিশের এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ এ সময় বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে।

আরও পড়ুন  মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫

আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পুলিশ কনস্টেবল সোহাগ ও বাল্কহেডের শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের বাল্কহেডের সুকানি শফিকুল ইসলাম জানান, নৌপথে আড়াইহাজার উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড নিয়ে তিনি রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। পথে সোনারগাঁ উপজেলার বারদী নুনেরটেকে এলাকায় নৌ চাঁদাবাজরা তার বাল্কহেডটি আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় চাঁদাবাজ চক্র আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

তিনি জানান, এ পথে প্রতিদিন নৌ চাঁদাবাজ চক্রের সদস্যরা প্রকাশ্যে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। কোনো নৌযানের শ্রমিক যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে চাঁদবাজ চক্রের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি নৌ চাঁদাবাজ চক্র সোনারগাঁয়ের মেঘনা নদীতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল।

মঙ্গলবার সকালে এ চক্রের সদস্যরা বিভিন্ন বাল্কহেডে চাঁদা তোলার সময় এক বাল্কহেডের শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করায় তাদের তারা পিটিয়ে আহত করে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের উপরও হামলা চালায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

১০

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১১

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১২

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১৩

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৪

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৫

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৬

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৭

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৯

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

২০