অনলাইন ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমরান খানের বিষয়ে ‘সত্য লুকানো হচ্ছে’, অভিযোগ পরিবারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ ‘সত্য লুকাচ্ছে’ বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে মি. খানের সঙ্গে তার স্বজন ও দলীয় কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এমনকি তিনি মারা গেছেন, এমন গুজবও ছড়াতে দেখা গেছে।

যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইমরান খান খান সুস্থ আছেন। কিন্তু কয়েক সপ্তাহ কথা না হওয়ায় বাবার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খানের ছেলেরা।

“আপনার বাবা নিরাপদ, আহত, এমনকি বেঁচে আছেন কি-না তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন,” রয়টার্সকে বলেন ইমরান খানের ছেলে কাসিম খান।

আরও পড়ুন  ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

“তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হলো, আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়,” বলেন কাসিম খান।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা বারবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে তার সঙ্গেে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়েছে, কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কারা কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইমরান খান সুস্থ আছেন এবং অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে তারা অবগত নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০