
নরসিংদীর রায়পুরা উপজেলার বদরপুর ব্রিজ এলাকায় মিশুক ছি/নতাইয়ের উদ্দেশ্যে কিশোর শাহাদাত হোসেন (১৩)-কে হ/ত্যা করার প্রতিবাদে আজ ৭ ডিসেম্বর দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রায়পুরার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন।
ঘটনার বিবরণ- গত ২৯ নভেম্বর শনিবার বিকেলে আদিয়াবাদ স্কুলের সামনে থেকে যাত্রীবেশে এক ব্যক্তি মিশুক ভাড়া নেয়। বদরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দু/র্বৃত্ত/রা শাহাদাতের ওপর হা/মলা চালায় এবং মিশুকটি নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহাদাত ব্রিজের নিচে দৌড়ে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মা;রা যায়।
নি/হত শাহাদাত আদিয়াবাদ দক্ষিণ–পূর্ব পাড়ার বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ইব্রাহিমের ছেলে। সংসারের অভাব দূর করতে সে মাঝে মাঝে বড় ভাইয়ের মিশুক চালাতো। পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মানববন্ধনে ক্ষোভ..আজকের মানববন্ধনে বক্তারা বলেন—
হ/ত্যাকা/রীদের দ্রুত গ্রে/প্তার করতে হবে। ঘটনাটি পরিকল্পিত ছি/নতাই, তাই নরসিংদী প্রশাসন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় জনগণ এক কিশোরকে হ/ত্যা করে মিশুক ছি;নতাই/য়ের ঘটনাকে ‘অ/মানবিক ও ঘৃ/ণ্য’ বলে আখ্যায়িত করেন।
পুলিশের বক্তব্য.. পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে মিশুক নিয়ে পা/লানোর দৃশ্য দেখা গেলেও দু/র্বৃত্ত/দের মুখমণ্ডল স্পষ্ট না হওয়ায় শ/নাক্ত/করণ কঠিন হচ্ছে। তবু তদন্তকারীরা দ্রুত অগ্রগতির আশা করছেন।
এলাকায় শোকের ছায়া…১৩ বছরের নিরীহ কিশোর শাহাদাতের মৃ/ত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে। মানববন্ধনে স্থানীয়রা জানান—“হ/ত্যাকা/রীদের দ্রুত গ্রে/প্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
মন্তব্য করুন