অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যাঁরা ছিলেন, তাঁদের বিচার হবে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যাঁরা ছিলেন, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন ভিপি আবু সাদিক কায়েম।

আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সাংবাদিকদের এ কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তাদের আহ্বানে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জবানবন্দি দিতে আসেন সাদিক কায়েমসহ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কাছে তাঁরা সকাল থেকে বেলা ১টা পর্যন্ত জবানবন্দি দেন। এরপর তাঁরা তিনজনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, দুপুরের পরও জবানবন্দি দেবেন তাঁরা।

দুপুরে আবু সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের ব্যাপারে তাঁদের কাছে অনেক তথ্য ইতিমধ্যে এসেছে। মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার (আশ্রয়) দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্নজন করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠনগুলো আছে, তাঁদের একটা পক্ষ বিভিন্নভাবে সেভ এক্সিট (নিরাপদ প্রস্থান) দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন  বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে আসছে যে শক্তিশালী অস্ত্র!

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে এসে এখানকার শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন বলেও অভিযোগ করেন আবু সাদিক কায়েম। তিনি বলেন, সেই মাকসুদ কামালের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। মাকসুদ কামালের সঙ্গে ওই সময়ে যাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যাঁরা ছিলেন, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। তাঁরা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছেন, ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছেন। তাঁরা যখন হাসপাতালে যাচ্ছিলেন সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা করে ঠিক একই কায়দায়, তার চেয়ে বর্বর কায়দায় তাঁদের ভাইবোনদের ওপর হামলা করা হয়েছে। সব এভিডেন্স (প্রমাণ) তাঁদের হাতে আছে। তাঁরা সেগুলো তদন্ত সংস্থাকে দিয়েছেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ে গণহত্যা, শিশু হত্যা ও শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন-নিপীড়ন করা হয়েছে, এই ঘটনায় শেখ হাসিনার সঙ্গে যাঁরা সহযোগী ছিলেন তাঁদের বিরুদ্ধে জবানবন্দি দিতে এসেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০