অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণা, জানা গেল মনোনয়নপত্র জমার শেষ তারিখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

নিজস্ব প্রতিবেদক

২ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্বে রেকর্ড করা ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান তিনি।

 
নির্বাচনের তারিখ ঘোষণার পাশাপাশি সিইসি আরও জানান, নির্বাচনের ‎মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর। ‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আর ‎আপিল শুনানির নিষ্পত্তি হবে ১২ জানুযারি থেকে ১৮ জানুযারির মধ্যে। আর ‎প্রার্থিতা প্রত্যার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। 


এছাড়া ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে বলেও জানান তিনি।
 
আর ভোটের দিন ১২ ডিসেম্বরের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ কররে সময় বেঁধে দেন তিনি।
 
 
এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি হবে তৃতীয় গণভোট। এরজন্য নির্বাচনের সময় বাড়ানো হয়েছে বলেও জানান সিইসি।
 
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসি এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।
 
 
তফসিল রেকর্ডের আগে ভোটের তারিখ নির্ধারণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দুপুরে বঙ্গবভবনে যান সিইসি। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।
 
তার আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, আসন্ন নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদলে বা বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য মাঠ পর্যায়ে বিচারকদের প্রয়োজন হবে। এজন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চাওয়া হয়েছে। 

আরও পড়ুন  বিরোধী দলের প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে-ওয়াক আউট
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

১০

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

১১

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১৪

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৬

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৯

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

২০