অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে রংপুরে ‘ক্যারিয়ার হাব’ চালু করেছে ব্র্যাক। মেটলাইফ ফাউন্ডেশনের অংশীদারত্বে গড়ে ওঠা এ ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় তরুণদের চাকরি প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ব্র্যাক জানায়, ক্যারিয়ার হাবের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, জলবায়ু সচেতনতা বাড়াতে শিক্ষা এবং নিয়োগদাতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়তা দেওয়া হবে। উদ্যোগটির মাধ্যমে সরাসরি ৩ হাজার তরুণ-তরুণী উপকৃত হবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি), যার লক্ষ্য তরুণদের দক্ষতা উন্নয়নকে তাদের ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করা। ব্র্যাক বলছে, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা ও শ্রমবাজারের মধ্যকার সক্ষমতার ব্যবধান কমিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে টেকসই ভূমিকা রাখবে এই হাব।

আরও পড়ুন  বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে পেলেন ইকবাল হাসান মাহমুদ

মেটলাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও প্রতিষ্ঠানটি উল্লেখ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০