অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি বন্ধ, ৯ ঘণ্টা পর চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসব নৌপথে চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় ৯ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়। আর আরিচা–কাজীরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করে ১০টা ১০ মিনিটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে সন্ধ্যার পর থেকেই কুয়াশার কারণে এই নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে থাকে।

এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা’ ও ‘শাহ পরাণ’ নামের দুটি রো-রো (বড়) ফেরি এবং ‘বাইগার’ নামের একটি কে–টাইপ (মাঝারি) ফেরি মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে। দিক হারিয়ে ফেরি তিনটি আর সামনে এগোতে পারেনি। দুর্ঘটনা এড়াতে উপায় না পেয়ে ফেরিগুলো মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। কুয়াশা ও তীব্র শীতে ফেরিতে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এদিকে দৌলতদিয়া ঘাট এলাকায় ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’, ‘এনায়েতপুরী’, ‘হাসনাহেনা’, ‘ভাষাশহীদ বরকত’ ও ‘শাহ মখদুম’ নামের পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়। একইভাবে পাটুরিয়াঘাট এলাকায় ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘কেরামত আলী’ নামের তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।

আরও পড়ুন  মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : নিহত-আহতদের পরিবার পাবে ১০ কোটি ২০ লাখ টাকা

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা কয়েক শ যানবাহন আটকা পড়ে। এর মধ্যে ছিল যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এতে চালকসহ শত শত যাত্রী ভোগান্তির শিকার হন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে মাঝনদীতে থাকা তিনটি ফেরি নিরাপদে ঘাটে পৌঁছালে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়। এই তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।

এদিকে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট রুটেও কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ ও ‘চিত্রা’ নামের দুটি ফেরি মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে নোঙর করে রাখে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, সকাল ১০টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০