অনলাইন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কার মসজিদের ওপর থেকে লাফিয়ে পড়া ব্যক্তিটি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের নিচতলায় যখন হাজার হাজার হাজি তাওয়াফ ও ইবাদতে মশগুল ছিলেন, তখন হঠাৎ ওপরের তলা থেকে এক যুবক (যিনি পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে) নিচে লাফিয়ে পড়েন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সৌদি পুলিশ সদস্য বিষয়টি দেখতে পান। নিজের জীবনের তোয়াক্কা না করে, তিনি সেখান থেকে সরে যাওয়ার বদলে যুবকটিকে হাত দিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন।
ওপর থেকে পড়া ব্যক্তির ভারে নিরাপত্তারক্ষী গুরুতর আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন। তবে তার শরীরের ওপর পড়ার কারণে যুবকের পতনের গতি কমে যায় এবং তিনি সরাসরি শক্ত মেঝেতে না পড়ে প্রাণে বেঁচে যান। তাৎক্ষণিকভাবে রেড ক্রিসেন্টের কর্মীরা দু’জনকেই উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হলেও আশঙ্কামুক্ত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন সেই হাজি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঐ ব্যক্তি গ্র্যান্ড মসজিদের ওপরের তলায় এসে কিনারায় দাঁড়ান। নিচে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা তাঁকে নামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ তিনি নিচে ঝাঁপ দিলে এক নিরাপত্তা কর্মকর্তা দৌঁড়ে এসে দুই হাত তুলে তাঁকে ধরার চেষ্টা করেন।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প

সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া ঐ কর্মকর্তা পবিত্র গ্র্যান্ড মসজিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্সেস)-এর সদস্য।

বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লোকটাকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তা নিজেও আহত হন। পরে তাঁকে এবং লাফিয়ে পড়া ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন,ঐ কর্মকর্তার হাড়ে ফাটল ধরা পড়েছে।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, ওপর থেকে পড়া ব্যক্তিটি নিরাপত্তা কর্মকর্তার গায়ের ওপর এসে পড়েন এবং দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০