অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একা হয়ে গেলেন তারেক

কনকনে ঠাণ্ডার সকাল। কুয়াশাও পড়ছে। হিমশীতল এই দিনে আবালবৃদ্ধবনিতার আরও একটু ঘুমানোর চেষ্টা। কারও আবার ঘুম ভেঙেছে। যারা ঘুম থেকে জেগেছেন, তারা পেলেন গা শিউরে ওঠা দুঃসংবাদ। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মুহূর্তেই শোক ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এভারকেয়ার হাসপাতালে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও জনতা। আগে থেকেই সেখানে ছিলেন পুত্র তারেক রহমান।

মায়ের মৃত্যুতে তিনি বড্ড একা হয়ে পড়লেন। নিশ্চয়ই তিনি এই মঙ্গলবার তার সারাজীবনে চাননি। দেশে ফেরার পাঁচদিনের মাথায় হৃদয়বিদারক খবরটি দুমড়েমুচড়ে দিচ্ছে তারেক রহমানকে। হয়তো আমৃত্যুই তাকে পোড়াবে।

শেষবারের মতো মায়ের হাসপাতালে যাওয়ার খবর লন্ডনে বসে যখন তারেক রহমান পেলেন, তখন তার ভীষণ মন খারাপের কথা জানা যাচ্ছিল। সেখানকার নেতাকর্মীদের সঙ্গে দেখা করছিলেন না। কিছুটা সময় কাটাচ্ছিলেন একান্তে। নিশ্চয়ই তিনি মাকে নিয়ে ভাবছিলেন।

তার স্মৃতির মানসপটে হয়তো মনে পড়ছিল, দেশের গণতন্ত্র রক্ষায় মায়ের অবিচল লড়ে যাওয়া। র্দীঘ সময় ধরে দূরে থাকায় মায়ের সেবা করতে না পারা।

অথচ বাবা জিয়াউর রহমানকে হারিয়ে মা যখন রাজপথে এলেন, তখন তার পাশেই থেকেছেন তারেক রহমান। সে সময় তারেকের বয়স ছিল খুবই অল্প।

কিন্তু বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে গেলে সেই আঘাত জিয়া পরিবারেও লাগে। ভীষণভাবে লাগে।

এই আঘাত তারেক রহমানকে দেশ ছাড়া করে। সইতে হয় শারীরিক-মানসিক নির্যাতন। একই ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও।

কোকো তা কাটিয়ে উঠতে পারেননি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়ার ছোটপুত্র। ভাইকে দেখার সুযোগ হয়নি তারেক রহমানের। আর মা খালেদা জিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হয়।

এর তিন বছরের মাথায় কারাগারে যান খালেদা জিয়া। এই যাত্রায় জিয়া পরিবার ও বিএনপি নেতাকর্মীরা ভেঙে পড়ে। তার পরের অধ্যায়ে খালেদা জিয়ার নানা অসুস্থতার খবর দেশবাসী পায়।

গণঅভ্যুত্থানের পরে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসা নিলে দলের নেতাকর্মীরা আশা দেখছিলেন, তাদের নেত্রী তাদের ছেড়ে যাবেন না সহসাই। ভোট করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রকাশ্যে না এলেও আড়ালে থেকে দিক-নির্দেশনা দেবেন।

কিন্তু গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে শঙ্কা জাগে। দেশের মানুষের প্রার্থনায় ঠাঁই পান তিনি। এর মাঝে বিদেশে নেয়া, চিকিৎসক নিয়ে আসাসহ সব ধরনের চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন  নিজ গ্রামে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা

কিন্তু তার শরীর প্রস্তুত ছিল না উড়াল দেয়ার জন্য। হয়তো সৃষ্টিকর্তাও চেয়েছিলেন, তার বিদায় বাংলাদেশের মাটিতেই হোক। কারণ, খালেদা জিয়ার সারাজীবনের আকাঙ্ক্ষা-প্রতিজ্ঞাই তো ছিল এই— ‘আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কিছু নেই, কোনো ঠিকানাও নেই।’

তিনি হয়তো অপেক্ষা করছিলেন ছেলে তারেকের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজসিক প্রত্যাবর্তন দেখতে।

সব বাধা কাটিয়ে ছেলে এলেন লাল-সবুজের দেশে। কাড়লেন পুরো দেশের নজর। যা দেশ ছড়িয়ে যায় বিদেশে। আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে।

ছুটির দিনেও তারেকের ফেরাকে ঘিরে রাজধানী ঢাকা অচল হয়ে পড়েছিল। রাস্তায় রাস্তায় সর্বস্তরের মানুষের উপচেপড়া ঢল দেখা গেছে। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল ৩০০ ফিটে আসতে প্রায় ৭ কিলোমিটারের পথে সময় লাগে দুই ঘণ্টার বেশি।

কিন্তু পাঁচদিনের মাথায় তারেক আবারও পরিবারের সদস্য হারানোর বেদনাসিক্ত হলেন। জীবনের কিছুই বুঝে ওঠার আগে ’৮১ সালে পিতাকে হারান তারেক। নির্মম মৃত্যুর এই দৃশ্য কীভাবে আজও ভুলবে তারেক?

এরপর ভাইকে নিয়ে মায়ের সাথে লড়ে যান দেশ গড়ার লড়াইয়ে। কিন্তু পথিমধ্যে ভাইকেও হারান। এই মৃত্যুও স্বাভাবিক নয়। নির্যাতনের ক্ষতেই তো দুনিয়া ছাড়েন কোকো।

এক দশকের বেশি সময় পর আবার পরিবারের সদস্যের মৃত্যু সংবাদ, এবার এতিম হলেন তারেক রহমান। বাবা বা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন ‘আম্মার’ চোখের দিকে তাকিয়ে। কিন্তু সেই চোখও বুজে গেলো চিরতরে। এই মা হারানো কতটা কষ্টের, কতটা বেদনার, তা কেবল একজন মা-হারা সন্তান-ই জানেন।

তবে বিদায়বেলায় তারেককে হয়তো খালেদা জিয়া একটি বার্তা দিয়ে গেলেন। শত প্রতিকূলতার মাঝেও দেশ-দেশের মানুষকে ছেড়ে না যাওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া। দেশ রক্ষায় ও মানুষের জন্য প্রয়োজনে নিরাপদ জীবনের বদলে কন্টকাকীর্ণ পথ বেছে নেওয়া। একা হয়ে পড়া তারেকের জন্য এ লড়াই নিশ্চয়ই সহজ নয়। কিন্তু পাড়ি যে দিতে হবে দীর্ঘ পথ! সেই পথও যে বন্ধুর, তাও নিশ্চয়ই ‘আম্মা’ তার প্রাণপ্রিয় তারেককে বলে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০