অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

বলিউডে ফের উত্তাল তারকা বনাম পাপারাজ্জি যুদ্ধ। ক্যামেরার ফ্ল্যাশ বনাম তারকাখ্যাতির অহংকার, এই চিরচেনা দ্বন্দ্ব নতুন করে আগুনে ঘি ঢেলেছে। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ‘অশিক্ষিত’ ও ‘রুচিবোধহীন’ মন্তব্যে যখন পাপারাজ্জি মহলে ক্ষোভ তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক জবাব দিলেন ভারতের জনপ্রিয় চিত্রশিকারি বারিন্দর চাওলা। সোজাসাপটা ভাষায় জয়া বচ্চনকে আক্রমণ করে তিনি জানিয়ে দিলেন, ক্যামেরা সহ্য না হলে সামনের দরজা নয়, পেছনের দরজা দিয়েই বেরোনো উচিত।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বারিন্দর বলেন, ‘জয়া জি একজন সিনিয়র অভিনেত্রী এবং শ্রদ্ধেয় মানুষ। তিনি যেভাবে আমার সতীর্থদের আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করেছেন, তা সত্যিই দুঃখজনক। আমাদের শিক্ষিত হওয়া বা পোশাক নিয়ে কথা বলার অধিকার তার নেই। এ ঘটনায় আমরা ভীষণ কষ্ট পেয়েছি।’

জয়ার রূঢ় ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘অস্বস্তি হলে সেটা বিনয়ের সঙ্গেও বলা যায়। আলিয়া-রণবীর বা বিরাট-আনুশকারা আমাদের অনুরোধ করেছেন তাদের সন্তানদের ছবি না তুলতে, আমরা তাদের সম্মান রেখেছি। জয়াজি চাইলে সেভাবে বলতে পারতেন। কিন্তু এভাবে কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করা যায় না।’

আরও পড়ুন  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

তার কথায়, ‘ইন্ডাস্ট্রির প্রতিটি অনুষ্ঠানেই প্রবেশের দুটি পথ থাকে। একটি রেড কার্পেট এবং অন্যটি ভেন্যুর পেছনের দরজা। কেউ যদি লাইমলাইটে আসতে না চান বা ছবি তোলা পছন্দ না করেন, তবে তিনি পেছনের দরজা দিয়ে যাতায়াত করতে পারেন। আয়োজকরা সেই ব্যবস্থা অবশ্যই করবেন। কিন্তু আপনি রেড কার্পেট দিয়ে হেঁটে যাবেন অথচ ছবি তোলা যাবে না এমন দাবি হাস্যকর এবং অগ্রহণযোগ্য।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে একটি অনুষ্ঠানে ছবি তুলতে গেলে জয়া বচ্চন মেজাজ হারিয়ে বলেছিলেন, ‘এরা কারা? নোংরা জামাকাপড় পরে হাতে মোবাইল-ক্যামেরা নিয়ে চলে আসে। এদের কোনো শিক্ষাগত যোগ্যতা আছে?’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক তারকাই জয়ার এমন আচরণের সমালোচনা করেছেন। এমনকি পাপারাজ্জিরা এখন জয়া বচ্চনকে পুরোপুরি বয়কট করার পরিকল্পনাও করছেন বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০