অনলাইন ডেস্ক
২৭ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরা থেকে কোনো ইউনিয়ন কোথাও যাবে না : বকুলের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি শাহাদাত শাহ্ বেলাবো নরসিংদী

 

রায়পুরার ইউনিয়ন ইস্যুতে ছাড় নয় : প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল

“এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না”

নরসিংদীর রায়পুরার ইউনিয়ন ইস্যুতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেন, ২০১৩ সালে মরজাল, ডৌকারচর ও উত্তর বাখর নগর ইউনিয়নকে রায়পুরায় ফিরিয়ে আনা হয়, যা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হয়। নির্বাচন কমিশন গত ৩০ জুলাই ২০২৫ তারিখে সেই প্রজ্ঞাপন বহাল রেখে পত্রিকায় প্রচার করেছে।

বকুল অভিযোগ করেন, কিছু বিপদগামী কুচক্রী মহল পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কেউ মরজালসহ ইউনিয়নগুলোকে শিবপুরে ফিরিয়ে নিতে চাইছে, আবার কেউ বেলাবোকে আলাদা সংসদীয় আসন করার জন্য রায়পুরার আরও তিনটি ইউনিয়ন (মুসাপুর, মহেশপুর ও রাধানগর) যুক্ত করার আবেদন করেছে। এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় গত ২৬ আগস্ট নির্বাচন কমিশনে।

আরও পড়ুন  ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

তিনি জানান, বিষয়টি জানার সাথে সাথেই তিনি নির্বাচন কমিশনে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন। রাতারাতি রায়পুরার ৬টি ইউনিয়ন থেকে প্রায় ৭০০ জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফর্মে স্বাক্ষর করেন এবং সেগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল দৃঢ় কণ্ঠে বলেন,
“রায়পুরা থেকে একটি ইউনিয়নও আমরা কোথাও যেতে দেব না। এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং শিগগিরই কুচক্রী মহলের মুখোশ উন্মোচন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০