অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ৬০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খুলনায় ৬০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরের খালিশপুরে কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে অসচ্ছল নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুক-ই-আযম। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

বক্তব্য দেন খুলনা আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আবেদ আলী শরীফ, হাফেজ আবেদ আলী সরকার, শিক্ষক শাহিনা খাতুন, শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিধবা, স্বামী পরিত্যক্ত ও অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।

সেলাই মেশিন পেয়ে মন্দিরা রায় পূজা বলেন, বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন আমার খুব ভালো লেগেছে। আমার তো মেশিন ছিল না।

আমি অন্যের মেশিন থেকে সেলাই শিখতে পেরেছি। তারা তো সব সময় আমাকে মেশিন ব্যবহার করতে দেবে না। বসুন্ধরার মেশিন পেয়ে আমি সাবলম্বী হতে পারব। পাশাপাশি আমার আশেপাশের নারীদেরও সাবলম্বী করতে পারব।
এ জন্য আমি বসুন্ধরাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদনী আক্তার নামে আরেক নারী বলেন, আমি যেহেতু একজন অস্বচ্ছল নারী। তাই আমি মেশিনটি পেয়ে অনেক আনন্দিত। এ জন্য বসুন্ধরা শুভসংঘকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যত নারী আছে সবার পক্ষ থেকে বসুন্ধরার শুভ সংঘকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন  পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, ৩৭ হাজার কোটি টাকার চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি!

এতগুলো মেশিন দেওয়া অনেক বড় উদ্যোগ। এ জন্য আমি বসুন্ধরার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, মেশিনটি পেয়ে আমি অনেক খুশি। এখন একটি কর্ম করে খেতে পারব।

অনুশ্রী গোলদার বলেন, বসুন্ধরার সেলাই মেশিন পেয়ে আমি খুবই খুশি। এটা দিয়ে কাজ করে আমি সাবলস্বী হতে পারব। কাজ করে ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাতে পারব। আমার সংসারেও অনেক উপকার হবে।

মীনা আক্তার বলেন, আমার স্বামী দিনমজুর। এই সেলাই মেশিনটা পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এটা দিয়ে আমার স্বচ্ছলতা ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০