অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। তবে একই সময়ে ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির পথেই তারা এগোচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে আমাকে জানানো হয়েছে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে, ইতোমধ্যে তা বন্ধ হয়েছে।’ তিনি আরও দাবি করেন, বিক্ষোভকারীদের বা তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই।

তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি। সাম্প্রতিক দিনগুলোতে তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘সহায়তা আসছে’ এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়াতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এবার ইসরায়েল প্রকাশ্যেই সে বিষয়টি স্বীকার করছে।

আরও পড়ুন  দ্বিতীয় ম্যাচেও ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে বিপিএল: বিসিবি

আরাগচির দাবি, ইরানের রাজপথ এখন রক্তে ভিজে আছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহের কথা প্রকাশ্যে বলছে, যার ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানিও বুধবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কাতারের আল উদেইদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে জুন মাসে চালানো হামলা দেখিয়েছে যে, যে কোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা ও ইচ্ছা ইরানের রয়েছে।

উল্লেখ্য, গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। ওই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন করে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০