অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন: শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে।’ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত কাউকে তিনি প্রশ্রয় দেবেন না বলে কঠোর হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নেব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দেব না। ধানের শীষ অত্যন্ত পবিত্র প্রতীক। এই প্রতীকের কোনো বদনাম আমি হতে দেব না।’

আরও পড়ুন  "নরসিংদীতে নতুন যোগদানকৃত টিআরসিদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন"

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘আপসহীন জননেত্রী খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় এসে জনসভা করে উপজেলা ঘোষণা দেন।’ তিনি জানান, পরে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ গঠিত হয়।

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমার বাবা সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছুই বুঝতেন না। আমি যেন তার অবর্তমানে এই এলাকার সব মানুষের পাশে থাকতে পারি—এই দোয়া করবেন।’

তিনি জানান, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্বল্পমূল্যে দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি শিক্ষাখাত ঢেলে সাজানো, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০