অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানের চলমান বিক্ষোভে ইসরায়েল সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে—এমন অভিযোগ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তুলে ধরেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিবকে জানান, যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইসরায়েল ইরানের ভেতরে সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সংগঠনে সহায়তা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরাঘচি জানান—বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে পরে সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

আরাঘচি দাবি করেন, সন্ত্রাসীদের সংগঠিত ও সশস্ত্র করার ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে এবং এতে ওয়াশিংটনের সমর্থন রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল দারদারি বলেন, ইরানিদের ভয় ছাড়া তাদের দাবি প্রকাশের অধিকার রয়েছে। তিনি আটক ব্যক্তিদের ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুন  ৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের
ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ
তিনি আরও বলেন, ইরানে হওয়া সব মৃত্যুর ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত প্রয়োজন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন বলেও জানান তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইরানসংক্রান্ত সমস্যার সমাধান সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ পথেই হওয়া উচিত।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় পতনের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০