অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটে নারী প্রার্থী আছে: জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহের বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ৫ থেকে ১৫ শতাংশ সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

তিনি বলেন, “যদি এই সিদ্ধান্ত আইনে পরিণত হয়, তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত আছি এবং তখন তা বাস্তবায়নে বাধ্য থাকব।”

নির্বাচনী প্রচারণায় অনলাইন কার্যক্রম প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন একটি নতুন কৌশল, যা আগে তেমনভাবে ছিল না। নির্বাচন কমিশনের আচরণবিধি (আরপিও) যতটুকু অনুমোদন দেয়, ততটুকুই অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে।

আরও পড়ুন  কারওয়ান বাজারে চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

তবে জামায়াতের মূল লক্ষ্য সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ওয়ান টু ওয়ান কন্টাক্টে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।”

দলের সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দলের ভেতর থেকে মন্ত্রী নির্বাচন করা হবে না, বরং যোগ্যতা অনুযায়ী দেশের মানুষ থেকেই মন্ত্রী নেওয়া হবে।

তিনি বলেন, “বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব নেই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০