অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উন্মোচন হলো নির্বাচনী থিম সং

নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালেই মাঠে নামছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা, নতুন পরিকল্পনা ও নির্বাচনী বার্তা নিয়ে ভোটের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে দলটি। এই প্রচারণার সূচনা হচ্ছে সিলেট থেকেই, যেখানে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির পক্ষ থেকে একের পর এক নতুন পরিকল্পনা, কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারের রূপরেখা প্রকাশ করা শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল ভিত্তি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’ এবং বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।

রাজধানীর হোটেল লেকশোরে বিএনপির নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচনী থিম সংয়ে বিএনপির বহুল ব্যবহৃত স্লোগান— ‘ভোট দিবো কিসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’—সহ একাধিক বার্তাকে সংগীতের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অত্যন্ত দৃঢ়, তেমনি দৃঢ় বন্ধনের একটি রাষ্ট্রীয় দর্শনে আমরা বিশ্বাস করি। সেই দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক ধানের শীষ।”

তিনি বলেন, ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি এখন গ্রাম বাংলার প্রতীকে পরিণত হয়েছে। তবে নানা বিধিনিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের মতো নির্বাচনী উৎসবের পরিবেশ আর নেই।

রিজভী আরও বলেন, “সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা আবারও ফিরে আসবে।”

ধানের শীষ প্রতীক নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেননি, আর কেউ পারবে না। এই প্রতীক মানুষের হৃদয়ে হৃদয়ে মিশে আছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০