অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শতভাগ জয় ধরে রেখে এগোচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার দুই ম্যাচে দেখা গেল তিনটি শতরানের ইনিংস।

৪ ম্যাচের সবকটিতে জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ব্র্যাক ব্যাংকের বিপক্ষে ১৯ রানে জিতেছে দলটি। হাইস্কোরিং আরেক ম্যাচে ঢাকা ব্যাংক ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে।

বিকেএসপিতে টস জিতে সেনাবাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় ব্র্যাক ব্যাংক। মো. রাহাত মল্লিকের ঝোড়ো শতক এবং সারোয়ার হোসেনের অর্ধশতকে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে সেনাবাহিনী। ৬৭ বলের ইনিংসে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৪ রান করেন রাহাত মল্লিক। ২৭ বলে ৫৬ রানের ইনিংসে ৩ বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কা হাঁকান সারোয়ার হোসেন।

জবাবে শুরুটা ভালো হলেও মিডল ও লোয়ার মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্র্যাক ব্যাংক। ওপেনার মাসুদুর রহমান আকাশ ৪৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। মুয়াম্মার আল গাদ্দাফি ও মো. হাসিব রহমানের ব্যাট থেকে এসেছে সমান ৪৪ রান করে। আলাউদ্দিন মনা করেছেন ৩৬ রান। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫৫ রানে থামে ব্র্যাক ব্যাংকের ইনিংস।

আরও পড়ুন  ‘একা নির্বাচন করলেও তো সহজেই পাস করতাম’ – দাবি তামিমের

দিনের অপর ম্যাচে দুই দল মিলে ৮০ ওভারে ১৪ উইকেট হারিয়ে ৬২৮ রান করেছে। প্রথমে ব্যাট করা ঢাকা ব্যাংক তুষার আহমেদ (৬৫ বলে ১০৩) ও রাসেল আহমেদ খানের (৯২ বলে ১২৯) শতক এবং কামরুল হাসানের ঝোড়ো (৩৪ বলে ৭৫) ইনিংসে ভর করে ৪০ ওভারে ৬ উইকেটে ৩৮৭ রানের বড় সংগ্রহ গড়ে।

পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে শুরুর বিপর্যয়েই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ বিমানবাহিনী। ২৮ রানে ৫ উইকেট হারানো দলটি ৪০ ওভার শেষে ৮ উইকেটে ২৪১ রান করতে সক্ষম হয় মূলত মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে। আল আমিন হক বিজয় ৫৭ বলে ৭৯ রান এবং আব্দুর রহমান ৫৮ বলে ৬৯ রান করেন। ঢাকা ব্যাংকের মাহমুদুল হাসান ৫.১ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০