অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় সীমানার রাস্তা’র দ্বন্দে কৃষককে হত্যার অভিযোগ, আটক ৩

নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ মহিলাকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল অনুমান সারে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়া’র সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ চলে আসতেছিল। আজ মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাই খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন একা পেয়ে গলার টুটি চেপে ধরাসহ শরীরের পিছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরলে শ্বাসরোদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করেন।
জুলহাসের পরিবার জানায়, আমাদের কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমিসংক্রান্ত দ্বন্দ খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পরে যায়। তিনি আগে থেকেও শ্বাসকষ্টের রোগি ছিলেন। আমাদের পরিবার তাকে মারেনি। উত্তেজিত হওয়ার কারনে স্ট্রোক করে মৃত্যুবরণ করতে পারে। আমাদের উপর আনা অভিযোগ মিথ্যা।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কাসেম বলেন, জমিসংক্রান্ত জেরে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরুতহাল প্রস্তুত করি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন মহিলকে আটক করি। পরবর্তী আইনী কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
আরও পড়ুন  ডিভোর্স নিয়ে আলোচনার মধ্যেই এবার মুখ খুললেন ডলি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০