অনলাইন ডেস্ক
২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) ও সালাম হোসেন (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত ইসমাইল হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি সালাম হোসেন একই গ্রামের ময়দান আলীর ছেলে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়নকাজের জন্য ছেড়ে দেন। তবে, একই গ্রামের আরেকটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইসমাইল হোসেন ও সালাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন  মহানবী (সা.) ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন: তারেক রহমান

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের আগে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০