অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আহ্বানে সাশ্রয়ী হওয়ার কথা বললেন ডা. রফিক

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানিসহ সব ধরনের খরচে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডা. রফিকূল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানিসহ যে কোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন; আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ভিত তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়। আজ হৃৎপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে, এ রকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া।’

ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে; সঙ্গে তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।

আরও পড়ুন  তিনটি দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডা. মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডা. ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মডার্ন মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০