অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে : মন্ত্রিপরিষদ সচিব

দেশে বর্তমানে জ্বালানি তেলের এক মাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম চালানো হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাসিমুল গনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে রিভিউ করেছেন। তিনি দেখেছেন কীভাবে কার্যক্রম এগোচ্ছে, কোন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমান অবস্থা কী। সাধারণত আমাদের ১৫ দিনের মজুত থাকত। এখন রিজার্ভ পর্যাপ্ত, এক মাসের মতো আছে।

মানুষ আতঙ্কে তেল কিনছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরলে বাজার স্বাভাবিক হবে। সরকার ইতিমধ্যে রিজার্ভ আরও বড় করার পরিকল্পনা করেছে।

নাসিমুল গনি আরও বলেন, সব ধরনের তেলেরই পর্যাপ্ত মজুত রয়েছে। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে প্যানিকের কোনো কারণ নেই। অন্তর্জাতিক বাজারে এয়ারলাইন্সের জন্য দাম নির্ধারিত থাকে। আমাদের এখানে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, যে চুক্তি অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, তা স্পট মার্কেট থেকে কিনতে হয়। এ ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এবং আমরা সময় মতো তা করছি।

আরও পড়ুন  নরসিংদীতে কেনো বারবার ভূমিকম্প ? কারণ জানা গেল এবার!

জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজব প্রসঙ্গে সচিব বলেন, আমি এ বিষয়ে কোনো তথ্য জানি না এবং এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০