অনলাইন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জামায়াতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়

Oplus_16908288

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জামায়াতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়। তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করে এবং পিআর পদ্ধতির মাধ্যমে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাঙ্গালিয়া বিএনপি গ্রাম কমিটির উদ্যোগে প্রয়াত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখাওয়াত হোসেন বকুল বলেন, গত ১৭ বছর রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না থাকায় তিনি এলাকায় আসতে পারেননি। তিনি অভিযোগ করেন, বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে যেকোনো মুহূর্তে তার বিরুদ্ধে বিস্ফোরক বা বিশেষ ক্ষমতা আইনে মামলা হতে পারে, যার কোনো জামিন নেই। তিনি আরও বলেন, তার দুই উপজেলার হাজার হাজার নেতাকর্মী মামলার জালে জর্জরিত।
কাঙ্গালিয়া বিএনপি গ্রাম কমিটির সভাপতি মোঃ মালেক মিয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম তানভির, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বেলাব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলউল্লাহ তপন, নরসিংদী জেলা যুবদলের সদস্য সুমন ফকির রাজ, উপজেলা যুবদলের সদস্য রবিন মোল্লা, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন এবং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির ফরাজীসহ প্রমুখ।

Facebook Comments Box
আরও পড়ুন  মাত্র ৪ মিনিট ৪২ সকেন্ডে ৬৭০ ভরি স্বর্ণ-রুপা চুরি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০