অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ভোটের মালিকানা নিশ্চিত না হলে রাষ্ট্রের মালিকানাও জনগণের হাতে ফিরে আসবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গোড়ানে সোনালী সকাল, সোনালী প্রভাত, গোড়ান ক্রীড়া ও শরীর চর্চা পরিষদের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে হাবিব এ কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই স্পষ্ট করে বলেছেন “উই হ্যাভ এ প্ল্যান। বিএনপি কেবল স্বপ্ন দেখায় না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয়ভাবে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, আজ দেশের মানুষ তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা হারিয়েছে। জনগণ যদি বুঝতে পারে যে তাদের ভোটেই তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই তারা প্রকৃত অর্থে রাষ্ট্রের মালিকানা ফিরে পা

হাবিব আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যেই জনগণের প্রতি জবাবদিহিতা তৈরি হয়। বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনের পর থেকেই জনপ্রতিনিধিদের জনগণের সামনে জবাবদিহি করতে হবে।

ঢাকা-৯ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, আগামী দিনের বাংলাদেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং ১৮ কোটি মানুষের বাংলাদেশ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই সমানভাবে দেশের মালিক হবে এবং সবাই এক কাতারে দাঁড়াতে পারবে।

আরও পড়ুন  শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন উপদেষ্টা

স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই হবে বিএনপির রাজনীতির ভিত্তি। জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে কোনো মধ্যস্থতা বা বিশেষ মাধ্যমে প্রয়োজন হবে না। আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই হতে চাই, সহযোদ্ধা হতে চাই।

অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে হাবিব বলেন, যারা অতীত থেকে শিক্ষা নেয় না, তাদের পরিণতি বারবার একই হয়। সে কারণে বিএনপি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে চায়, যেখানে ব্যর্থ হলে নতুন নেতৃত্ব সামনে আসার সুযোগ পাবে।

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই দেশের মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি দাবি করেন।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, জনতা সবার আগে, বাংলাদেশ সবার আগে এই নীতিতেই আমরা রাজনীতি করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০