অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে বিশেষ অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু-মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।


মধ্যরাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি বলেন, বিজিবির বিশেষ টহল দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালায়। এ সময়  ভারতীয় আটটি গরু ও দুটি মহিষ জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, জব্দ করা ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে বলেও জানান তিনি।
Facebook Comments Box
আরও পড়ুন  শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘর, প্রাণ গেল যুবকের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০