অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও শিশুর মৃত্যু

গাজার আল-দারাজ এলাকার একটি আশ্রয়কেন্দ্রে আগুনে এক ফিলিস্তিনি মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো একজন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রে আগুনে মা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজা সিটির মধ্যাঞ্চলের আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়কেন্দ্রে আগুন লাগার পর সেখান থেকে একজন ফিলিস্তিনি মা ও তার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ইসরাইলের দু’বছরের হামলায় পুরো গাজার আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে গাজা উপত্যকায় লাখ লাখ ফিলিস্তিনি এখন নিরাপদ আশ্রয়ের তীব্র সঙ্কটের মধ্যে রয়েছেন এবং তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

আরও পড়ুন  নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক

বেশিভাগ তাঁবুতে মৌলিক নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে, যা তাদের আগুনের ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট এবং তীব্র জ্বালানি সঙ্কটের কারণে মানুষ রান্না ও উষ্ণতার জন্য আদিম পদ্ধতির ওপর নির্ভর করায় এ ঝুঁকি আরো বেড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ৭১ হাজারেও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৭১ হাজারেও বেশি মানুষ আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০