অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা আওয়ামী লীগ নেতার

গাজীপুরের গাছা থানায় স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মো. শাকিল হোসেন জয়ের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি ও তার পরিবার। অভিযোগের পরপরই একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় তিনি ও তার পরিবার মানহানির শিকার হয়েছেন বলে জানান।

শাকিল হোসেন জয় গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য। তার পরিবারের দাবি, অভিযোগকারী বাদী আওয়ামী লীগ নেতা সুমনের স্ত্রী এবং অভিযোগে একটি দোকানের নাম ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট দোকান মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিল হোসেন জয় এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, তিনি একজন সুনামধন্য ব্যক্তি।

আরও পড়ুন  নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে ‘আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

এদিকে শাকিলের পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, অভিযোগের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতা সুমন শাকিলের চাচার একটি হত্যা মামলার আসামি এবং অতীতের একাধিক মামলায় তার নাম জড়িত—যা আদালতের বিচারাধীন বলে তারা উল্লেখ করেন। পরিবারের অভিযোগ, এসব বিষয় আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

শাকিল হোসেন জয় ও তার পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটন করে যারা মানহানির উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ও প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০