অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত অন্তত ১২

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোসের কাছে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর উপকূলবর্তী এলাকায়। শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে।

গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো জানান, তার রাজ্যে প্রায় ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিশ্চিত করেছেন, রাজধানীতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তিনি জানান, ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১২ জন।

মেয়র ব্রুগাদা আরও জানান, মূল ভূমিকম্পের পর একাধিক আঘাত এখনও অনুভূত হচ্ছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি নগরবাসীকে শান্ত থাকার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন  নরসিংদীতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

নগর কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পর ধসের ঝুঁকি থাকায় রাজধানীতে অন্তত দুটি বড় কাঠামো মূল্যায়ন করা হচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৩৪টি ভবন ও ৫টি বাড়ি সরেজমিন পরিদর্শনের কাজ চলছে।

মেক্সিকোর জাতীয় দুর্যোগ প্রতিরোধ কেন্দ্র নাগরিকদের জরুরি ব্যাকপ্যাক প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে। এতে টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, উষ্ণ পোশাক এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফটোকপি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মেক্সিকো সিটি ও আকাপুলকোর বহু বাসিন্দা এবং পর্যটক ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজধানীর বিভিন্ন ভবন কাঁপতে দেখা যায়।

ভূমিকম্পের সময় দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম একটি সংবাদ সম্মেলনে ছিলেন। সে সময় ধারণ করা ভিডিওতে তাকে ‘এটি কাঁপছে’ বলতে শোনা যায় এবং সঙ্গে সঙ্গে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ভয়াবহ ভূমিকম্পে মেক্সিকোতে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০