অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে এক বছরে ১১১ খুন, নেপথ্যে কী?

ময়মনসিংহে বেড়েছে অপরাধ প্রবণতা। ‎গত এক বছরে জেলায় ১১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ শতাধিক নারী ও শিশু নির্যাতন, দুই শতাধিক ধর্ষণ মামলাসহ নানা অপরাধে জনমনে ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ দমনে সর্বদাই তৎপর, বাইরে জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ সক্ষমতা বাড়ানোর কথা বললেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বাড়ার মূল কারণ বিচারহীনতা।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মবের মাধ্যমে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া হয়। যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়; যা নাড়া দেয় পুরো দেশের মানুষের বিবেককে।

গত ১০ নভেম্বর ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় জুলহাস নামে এক চালকের মৃত্যু হয়। ত্রিশালে গত ৯ নভেম্বর জুয়ার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা-মা ও ২৭ নভেম্বর তুচ্ছ বিষয় নিয়ে বন্ধুর হাতে খুন হন মুনতাসির ফাহিম নামে এক শিক্ষার্থী।

এ ছাড়া গত ২ ডিসেম্বর নগরীর চরপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে খুন হন রিগান নামে এক যুবক। গেল এক বছরে ময়মনসিংহে এমন ১১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০২৫ সালে এসব হত্যা মামলায় ২৭৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন  খালেদা জিয়ার ৩ আসনে বিকল্পরাই প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

এ ছাড়া গেল বছরে ‎ধর্ষণ মামলা ২৪০টি, ১৮টি অপহরণ, ২৬১টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৫১৬টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে।

জেলার বাসিন্দারা বলেন, ‎উঠতে-বসতে, বের হতে কখনোই আমরা নিরাপদ বোধ করি না। সবসময় মনে হয় যে চারপাশে অনিরাপদ পরিবেশ। এভাবে যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে এটা খুবই উদ্বিগ্ন হওয়ার বিষয়।

তারা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতার দাবি যতটা জোরালো ততটাই জরুরি কার্যকর উপস্থিতি। সেজন্য প্রয়োজন দৃশ্যমান উদ্যোগ ও কড়া নজরদারি।

আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে জানিয়ে সুজন ময়মনসিংহ মহানগরের সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, ‘বিচারহীনতার যে সংস্কৃতি এটা অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ। এজন্য অপরাধ করলে যে পার পাওয়া যায় না এটার নজির স্থাপন করতে হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও তৎপর হলে আমরা আশা করি অপরাধ কমে আসবে।’

তবে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যে কোনো ধরণের অপরাধ সংঘটিত হলে সেটিকে তাৎক্ষণিকভাবে তদন্ত ও শনাক্ত করে আসামি গ্রেফতারের সক্ষমতা আমাদের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০