অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘর, প্রাণ গেল যুবকের

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর চারটার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণ ঘটে।

নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘরের কাছাকাছি একটি যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতর থেকে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এতে প্রাথমিকভাবে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল এবং বিষয়টি পুলিশের নজরদারিতে ছিল। ঘটনার কারণ ও নিহত ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০