অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) নওগাঁ-৪ নির্বাচনী এলাকার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি দোয়া মাহফিল ও শোক সভার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, যা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আসা ভিডিওতে প্রমাণিত হয়েছে। এ ছাড়া একই দিনে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, প্রার্থীর এসব কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৩ ও বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন। এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী তপশিল অনুযায়ী এখনো প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরুর সময় হয়নি। বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের আগে কোনো গণসংযোগ বা ভোট প্রার্থনা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০