অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থীর

আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন আর ভোট করছে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। এখন তারা কাকে ভোট দেবে, সেটা তাদের নিজস্ব পছন্দের বিষয়। তারা জামায়াতে ইসলামিকে দেবে নাকি বিএনপিকে দেবে, সেটাও তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন যদি কেউ হারুন এমপিকে ভোট দিতে চায় আর জামায়াতের লোকেরা বলে, এই লোক আওয়ামী লীগ করে, একে ধরেন এ রকম দু-একটি ঘটনাও ঘটেছে। তাই আমি খুব তীব্রভাবে বলেছি, যাদের (আওয়ামী লীগের নেতাকর্মী) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, মামলা নেই, এমন কোনো মানুষকে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয়, তাহলে আমি জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করব। এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি।

তিনি আরও বলেন, এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসে ছিলাম, তবুও আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্যটা কোথায়?

আরও পড়ুন  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সব প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসব।আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চলবে না, চাঁদাবাজি চলবে না। পরিষ্কার কথা, নিরাপদ মানুষকে হয়রানি করা যাবে না। সুতরাং এখানে আমি বিএনপি করি বলে জমি দখল করব, হারুন এমপির কাছের লোক বলে যা ইচ্ছা তাই করব এটা হবে না। তাতে যদি আমার লোকেরা আমাকে ভোট না দেয়, না দিক। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থানায় কিংবা ভূমি অফিসে ঘুষ দিতে হবে এই দৃশ্য আর দেখতে চাই না। এ জন্য যারা যুবক আছো, তোমাদের সমর্থন চাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০