ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত দখল এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের ভাগনে। তাঁদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও মো. অমিত হাসান।

আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের মা নাসিমা বেগম শীর্ষ সন্ত্রাসী মামুন, মশিউর ও জামিলের বড় বোন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান ওরফে জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং অবৈধ আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব খাঁটিয়ে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাঁরা মুঠোফোনে পরস্পরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিন ভাইয়ের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : ঢাকা বিভাগ ঢাকা জেলা রাজধানী মিরপুর সন্ত্রাসী

Protidinkhabor.com

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত দখল এবং প্লট-ফ্ল্যাট দখলের অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’-এর শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের ভাগনে। তাঁদের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান ওরফে জয়, সানজিম হাসান ও মো. অমিত হাসান।

আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের মা নাসিমা বেগম শীর্ষ সন্ত্রাসী মামুন, মশিউর ও জামিলের বড় বোন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান ওরফে জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং অবৈধ আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব খাঁটিয়ে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাঁরা মুঠোফোনে পরস্পরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিন ভাইয়ের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্ত চলছে। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার