ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

এল ক্ল্যাসিকো থেকে ছিটকে গেলেন রিয়ালের গুরুত্বপূর্ণ একজন

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

এল ক্ল্যাসিকো থেকে ছিটকে গেলেন রিয়ালের গুরুত্বপূর্ণ একজন
FILE PHOTO: Soccer Football – LaLiga – Villarreal v Real Madrid – Estadio de la Ceramica, Villarreal, Spain – January 24, 2026 Real Madrid players pose for a team group photo before the match REUTERS/Pablo Morano/File Photo

রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়াকে। ফ্লুতে আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। কোর্ত্তয়ার অনুপস্থিতিতে পোস্টের নিচে ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রে লুনিনের শুরুর একাদশে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে।

ম্যাচের আগমুহূর্তে রিয়াল মাদ্রিদেরে অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে থিবো কোর্ত্তয়ার ছিটকে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। বলেছে, ‘লা লিগার দশম রাউন্ডে এই রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচে থিবো কোর্ত্তয়া খেলতে পারবেন না। ফ্লু-এর উপসর্গের কারণে শেষ মুহূর্তে তাকে দলের বাইরে রাখা হয়েছে।’ তারা আরও জানিয়েছে, ‘কোর্ত্তয়ার পরিবর্তে গোলরক্ষক ইলিয়া ইয়ারোস্লাভোভিচ এল ক্লাসিকোর জন্য রিয়াল মাদ্রিদ দলে যোগ দিয়েছেন।’

চলতি মৌসুমে কোর্ত্তয়া সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মাঠে নেমেছেন। ম্যাচগুলোতে তিনি মোট ১৪টি গোল হজম করেছেন এবং দুটি ম্যাচে নিজের জাল অক্ষত রেখেছেন। কোর্ত্তয়া না থাকায় বার্সেলোনার আক্রমণভাগের মুখোমুখি হতে গোলপোস্টের নিচে দেখা যেতে পারে আন্দ্রে লুনিনকে।

লা লিগার পয়েন্ট টেবিলে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

Protidinkhabor.com

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

এল ক্ল্যাসিকো থেকে ছিটকে গেলেন রিয়ালের গুরুত্বপূর্ণ একজন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার