ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা ও ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন , ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।

ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও বিচার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঐতিহাসিক এই নির্মম ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও আজ পর্যন্ত দোষীদের বিচার হয়নি, যা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর দেশজুড়ে সব জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ, আলোচনা ও দোয়ার আয়োজন থাকবে। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।

জামায়াতের সব শাখাকে এ দিবস উপলক্ষ্যে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে এবং ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে আমরা দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Protidinkhabor.com

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার