ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
সংগীতশিল্পী রবি চৌধুরী। ফাইল ছবি

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এ ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রবি চৌধুরী এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান।

রবি চৌধুরী লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম, আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’

এর আগে আসিফ আকবরের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানান আরও অনেক তারকা। আরও পড়ুনআরও পড়ুনপ্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। 

পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন।

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছে, তা এখনো জানা যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত বিরোধের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয় : বিনোদনের খবর

Protidinkhabor.com

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার