ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

গাজীপুরে ডাকাতির মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ডাকাতির মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপসহ প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।

তিনি জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ৫/৬ জনের একটি ডাকাত দল দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা নগদ টাকাসহ বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ডাকাতির মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে ২৭ অক্টোবর রাতে তার নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকার বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকার আলতাব হোসেনের ছেলে মো: রমজান (৪০) এবং ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি পিকআপ এবং প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পরে বুধবার বিকেলে গ্রেপ্তার দুজনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বিষয় : গ্রেফতার

Protidinkhabor.com

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে ডাকাতির মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার