ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী
জাহ্নবী কাপুর। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়াকে নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক খবরের শিরোনামে থাকলেও দু’জনের কেউই এতদিন তা খোলাসা করেননি। তবে সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ শোয়ে এসে যেন সব রাখঢাক ভেঙে ফেললেন জাহ্নবী। শিখরের সঙ্গে নিজের প্রেমের কথা প্রায় বলেই ফেললেন তিনি, পাশাপাশি ফাঁস করলেন বিয়ের পরিকল্পনাও।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর সরাসরি জাহ্নবীর কাছে জানতে চান, তিনি সত্যিই শিখরের প্রেমে মজে আছেন কি না। জবাবে হাসিমুখে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নেন এই অভিনেত্রী।

জাহ্নবী বলেন, আমি সব সময় ভাবতাম, সবাই বিষয়টা নিয়ে এত রাখঢাক করে কেন! অবশ্যই আমি চাই না কারও নজর লাগুক। নিজের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, তা নিয়েও খুব বেশি খোলাখুলি আলোচনা করতে চাই না। কিন্তু আমার মনে হয় যে, কেউ যেন কখনো কিছু জানতে না পারে তেমন ভাব দেখানোও বাড়াবাড়ি। বিষয়টা নিয়ে লুকোচুরি করাও বেশ একঘেয়ে। এটা এমন কিছু বড় ব্যাপার তো নয়।

অনুষ্ঠানে বরুণ ধাওয়ানও উপস্থিত ছিলেন। শিখরের প্রতি জাহ্নবীর অনুরাগের কথা বলেন তিনিও। এক বার বিমানে প্রবল ঝাঁকুনির সময় তিনি কীভাবে দু’জনের ‘বেবিসিটিং’ করেছিলেন, সেই অভিজ্ঞতার কথাও স্মরণ করেন বরুণ। এর পর জাহ্নবীকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়।

অভিনেত্রীর স্পষ্ট উত্তর, আগামী দু’-তিন বছর অন্তত বিয়ে করছি না। চারপাশে একের পর এক সম্পর্ক ভেঙে গেলেও তারা দু’জন নিজেদের সম্পর্কে ভালো জায়গায় রয়েছেন বলেও জানান জাহ্নবী।

কথোপকথনের সময় তার মা, অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর শিখরের পাশে থাকার কথাও স্মরণ করেন জাহ্নবী।

অভিনেত্রী জানান, সেই সময় তারা প্রেমের সম্পর্কে ছিলেন না। তবুও শিখর, যিনি তখন লন্ডনে পড়াশোনা করছিলেন, সেমিস্টারের মাঝপথেই পড়াশোনা ছেড়ে মুম্বাইয়ে ফিরে এসেছিলেন জাহ্নবীর পাশে থাকার জন্য। শুধু তা-ই নয়, জাহ্নবীর সুবিধার জন্য নিজের বাড়ির বদলে জুহুতে এক বন্ধুর সঙ্গে থাকতেন শিখর। অভিনেত্রীর জীবনের কঠিন সময়ে তার এই পাশে থাকা জাহ্নবীর কাছে যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা কথোপকথনে স্পষ্ট।

কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন জাহ্নবী ও শিখর। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তার বয়স যখন ১৫ বা ১৬ বছর, তখন থেকেই শিখর তার জীবনের অংশ। একে অপরের ভরসার জায়গা বলেও তাদের সম্পর্ককে ব্যাখ্যা করেছিলেন তিনি।

পারিবারিক অনুষ্ঠান, মন্দিরে যাওয়া কিংবা একাধিক অনুষ্ঠানে জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। সম্পর্কের কথা প্রকাশ্যে না বললেও, সমাজমাধ্যমে তাদের পারস্পরিক আদানপ্রদান এবং শিখরের প্রতি জাহ্নবীর প্রকাশ্য অনুরাগ প্রেমের জল্পনাকে আরও উকসে দেয়।

বিষয় : বলিউড

Protidinkhabor.com

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কবে বিয়ে করছেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার